1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:০৭|
Title :
চলন্ত বিজয় এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা,কুলিয়ারচরে ধরা পড়ল দুই যুবক জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারপিট ও মা-বাবার নির্মম নির্যাতন! বাজার ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলনে অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড রামু থানার বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক. নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে মোটরসাইকেল, কটিয়াদীতে প্রাণ হারালেন যুবক কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত। সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র

শরীয়তপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ২ এর জেলা পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

মোঃ আমির হোসেন জেলা প্রতিনিধি শরীয়তপুর
  • Update Time : শনিবার, এপ্রিল ১৮, ২০২৬,
  • 23 Time View
21

মোঃ আমির হোসেন জেলা প্রতিনিধি শরীয়তপুর।
কৃষির আধুনিক প্রযুক্তি উদ্ভাবন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুর জেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২এর জেলা পর্ব পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ১০ টায় শরীয়তপুর সদরে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে জেলা পর্ব পরিক্ষার আয়োজন করে অলিম্পিয়াড কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বাছাই পর্বের পরিক্ষার হল পরিদর্শন করেন আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা ও অন্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিতি ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত হতে আসা অভিভাবকবৃন্দ।
এসময় অলিম্পিয়াডের শরীয়তপুর জেলার টিম লিডার সাব্বির কিরণ, জেলা জনসংযোগ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সজল, লামিম, আবিদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শরীয়তপুর জেলার চারটি উপজেলার ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডের বাছাই পর্বের পরিক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় ২০০ শিক্ষার্থী জেলা পর্বে অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের পর্বে অংশগ্রহণ করবে।
অলিম্পিয়াডের সিইও মো. জিল্লুর রহমান বলেন, “এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হবে এবং প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে।” চূড়ান্ত বিজয়ীদের জন্য থাকছে ১০ লক্ষ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ এবং রিফ্রেশমেন্ট ট্যুর।
আয়োজকরা জানান, এ অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, পুষ্টিবিষয়ে উৎসাহ তৈরি এবং ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026