1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন।

শাপলা চত্বরের হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৭ Time View
81

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ওই রাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনশৃংখলা বাহিনী কর্তৃক নিরস্ত্র আলেম-ওলামা, ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত নৃশংস দমন-পীড়ন মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই শাপলা চত্বরের ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করা হয়েছে। এখন সময় এসেছে একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার। কারা এ অভিযানের নির্দেশ দিয়েছিল, কতজন মানুষ নিহত, আহত ও নিখোঁজ হয়েছিল এবং কীভাবে অভিযান পরিচালিত হয়েছিল, এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে হবে।
আজ (সোমবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে ডাঃ ইরান বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু শাপলা চত্বরে রাতের আঁধারে যেভাবে অভিযান পরিচালিত হয়েছিল, তা দেশের জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দেয়। তিনি দাবি করেন, ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়া জাতীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধী মত দমনের সংস্কৃতি দেশে মানবাধিকার পরিস্থিতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শাপলা চত্বরের ঘটনা সেই দমনমূলক রাজনীতির একটি নির্মম উদাহরণ। তিনি বলেন, সত্য গোপন করে ইতিহাসকে চাপা দেওয়া যায় না। জাতির স্বার্থে সত্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করাই হবে একটি মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।
ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান শাপলা চত্বরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026