1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

শ্যামনগর থানা পুলিশের অভিযানে চোরাই কৃত মালামাল উদ্ধার, আটক ০৩

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা):
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৪ Time View
112

শ্যামনগর থানা পুলিশের অভিযানে চোরাই কৃত মালামাল উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়েছে। গত ইং-১০/০২/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার পরে মামলার বাদী শ্যামনগর ফুলতলা মাজাট এলাকার মোঃ মোদাচ্ছের আলম লিটন এর বাড়ি হতে নগদ ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা এবং ড্রয়ারের মধ্যে থাকা দুইটি স্বর্ণের রুলি, ছয় জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের গলার নেকলেস, স্বর্ণের দুইটি চেইন, পাঁচটি স্বর্ণের নাকফুল, , একজোড়া স্বর্ণের কানের ঝুমকা, দুই জোড়া রুপার পায়ের নুপুর, এবং রুপা, চুরি হয়। শ্যামনগর থানায় উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পরে পুলিশ টাকা, স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারে আসামীদের গ্রেফতার অভিযানে নামে।শ্যামনগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ)/ এম সজীব আহমেদ এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।০৮/০৩/২০২৬ তারিখ রাতে তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নলাম বাগবাড়ি এলাকা হইতে সন্দিগ্ধ আসামী-১. মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা-শেখ জাকির হোসেন, মাতা-শরিফা বেগম, গ্রাম-ফুলতলা মাজাট, থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় চোরাইকৃত কিছু স্বর্ণালংকার তার ভাই শেখ শিমুল হোসেন (৩০), পিতা-শেখ জাকির হোসেন, মাতা-শরিফা বেগম, গ্রাম-ফুলতলা মাজাট, থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরা, এ/পি গ্রাম-নয়াডিঙ্গি, থানা-সাটুরিয়া,জেলা-মানিকগঞ্জ তার কাছ থেকে নিয়ে গেছে এবং উক্ত স্বর্ণালংকার তার কাছে আছে। আসামী-মোঃ সাইফুল ইসলামকে নিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গি বাজারের পাশে নয়াডিঙ্গি গ্রামে শেখ শিমুল হোসেন এর ভাড়া বাসায় উপস্থিত হইয়া ঘটিকায় ১নং আসামীর সনাক্তমতে ২নং আসামীকে হেফাজতে গ্রহন করি। ২নং আসামীকে চোরাইকৃত স্বর্ণালংকারের বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় সে তার ভাই ১নং আসামীর নিকট থেকে নেওয়া স্বর্ণালংকার তার আপন বোন ৩নং আসামী-জাকিয়া সুলতানার কাছে রেখে এসেছে। ১ ও ২নং আসামীকে নিয়ে মানিকগঞ্জ সদর থানাধীন জায়গির সাকিনে তার বোন জাকিয়া সুলতানার ভাড়াকৃত একটি কক্ষে ০৮/০৩/২০২৬ তারিখ ভোর রাতে উপস্থিত হয়ে তার বসত কক্ষ হতে ৩নং আসামী-জাকিয়া সুলতানাকে সঙ্গীয় নারী পুলিশের সহায়তায় হেফাজতে নিয়ে স্বর্ণালংকার’ বিষয়ে জিজ্ঞাসাবাদে তার ঘরের মধ্যে থাকা স্টীলের বাক্সের ভিতর থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে জব্দ তালিকা-০৪ এ বর্ণিত (i) ০১ জোড়া স্বর্ণের রুলি, (ii) ০১ টি স্বর্ণের নেকলেস, (iii) ০১ জোড়া স্বর্ণের সুইসুতা কানের দুল, , (iv) ০১ জোড়া ঘন্টাপাশা স্বর্ণের কানের দুল, (v) ০১ জোড়া স্বর্ণের কানের রিং, (vi) ০৩ টি স্বর্ণের আংটি, (vii) ০২ টি স্বর্ণের লকেট, (viii) ০১ টি স্বর্ণের নাকফুল, উদ্ধার করি। যাহার সর্বমোট বাজার মূল্য অনুমান ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা। ১নং আসামী-মোঃ সাইফুল ইসলাম এর দেয়া তথ্য মতে তার কালিগঞ্জ থানাধীন মৌতলা বাজারে একটি স্বর্ণের দোকানে থেকে ০১ টি আংটি, ০১ টি চেইন ও ০১ জোড়া ঝুমকা এর গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উক্ত আসামীদেরকে ০৯/০৩/২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে অপর আসামী সবুজ, পিতা-জহুরুল, সাং-ফুলতলা মাজাট কে ২৩ ফেব্রুয়ারী গ্রেফতার করে তার বিভিন্ন দোকানে বিক্রয় করা ০২ টি আংটি ও একটি চেইনের স্বর্ণ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026