1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এম হাফিজুল ইসলাম খানকে অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪০ Time View
77

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি ,
শ্রীনগর,মুন্সীগঞ্জ।
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এম হাফিজুল ইসলাম খান। তিনি শ্রীনগর প্রেসক্লাব ও বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং শ্রীনগর উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এম হাফিজুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে শ্রীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার মান আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ থাকবে।
রাজনীতিবিদ ও সাংবাদিক পরিচয়ের বাইরেও এলাকায় একজন সমাজসেবক হিসেবে এম হাফিজুল ইসলাম খানের বিশেষ পরিচিতি রয়েছে। তিনি একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় উপজেলার সুশীল সমাজ, শিক্ষক সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করেন, একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিত্বের হাত ধরে বিদ্যালয়টি আদর্শ ও আধুনিক শিক্ষাদানে আরও এক ধাপ এগিয়ে যাবে।
এম হাফিজুল ইসলাম খানের প্রতিক্রিয়া-
অভিনন্দন ও ভালোবাসার জবাবে এম হাফিজুল ইসলাম খান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ এই অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনার মান বজায় রাখতে আমি শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সুশীল সমাজসহ সবার সহযোগিতা কামনা করছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026