
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
অদ্য ১৫/৬/২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় কুমিল্লা ফান টাউনে অনুষ্ঠিতব্য বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় মে/২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অফিসার / ফোর্স এর কল্যাণের কথা শোনেন এবং বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলকে উৎসহ ও উদ্দীপনার সহিত কাজ করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কুমিল্লা হাইওয়ে রিজিয়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার গ্রহণ করেন মোঃ মাহাবুবুর রহমান অফিসার ইনচার্জ (ওসি) মালুরঘাট হইওয়ে থানা, চকরিয়া, কক্সবাজার।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম সেবা (ডিআইজি) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন র্যাঙ্কের পুলিশ সদস্যবৃন্দ।