
নিজস্ব প্রতিবেদক:
সংগ্রামী স্বাধীন ২৪ টিভির উপদেষ্টা পদে বিশেষ আইনজীবী এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগ্রামী স্বাধীন ২৪ টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান বলেন এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকীর মতো দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী ব্যক্তিত্ব সংগ্রামী স্বাধীন ২৪ টিভির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। তাঁর মূল্যবান পরামর্শ, নেতৃত্বগুণ এবং পেশাগত অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী পরামর্শে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইলো।”এ সময় চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন এডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। সংগ্রামী স্বাধীন ২৪ টিভি পরিবারের সদস্যরাও তাঁর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানটির আগামী পথচলায় একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।