1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সবজি গাছ কাটাকে কেন্দ্র করে রাজাপুরে দুই নারীকে মারধরের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৫ Time View
68

‎মো.নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সবজি গাছ কাটাকে কেন্দ্র করে দুই নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মনোহরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী মায়া ইসলাম এবং তার শাশুড়ি আয়েশা বেগম। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মায়া ইসলাম অভিযোগ করে বলেন, তাদের ঘরের সামনে থাকা চিচিংগা ও কাকরোল জাতের সবজি গাছ কাটতে আসে প্রতিবেশী ফাহিম, ফাতেমা ও কোহিনুর। এ সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার শাশুড়ি আয়েশা বেগমকেও মারধর করা হয়। এরপর আইনী সহয়তার জন্য ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানায় পরে পুলিশ আসার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় বিচার চেয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ফাহিম। মুঠোফোনে তিনি বলেন, ডেউয়া পাড়া নিয়ে মায়া ইসলাম ও আয়েশা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি ক্যাপশন: অভিযুক্ত ফাহিম।
‎মো.নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২৫জুন ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026