
হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি,
ঢাকা ২১ মে ২০২৬
দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল করতে হলে সবার আগে সামাজিক-রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা এবং তীব্র যানজটের মতো বড় বাধাগুলো দূর করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান।
সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পত্রিকার সম্পাদক জনাব গিয়াস উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক কেটে দিনটি উদ্যাপন করেন।
বক্তব্যে উঠে আসা মূল বিষয়সমূহ যানজট ও সময়ের অপচয়: বিডিপি চেয়ারম্যান বলেন, ঢাকা সিটির ভেতরে ১৭ থেকে ১৮টি রেল ক্রসিংয়ের কারণে মানুষ দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা রাস্তায় স্থবির হয়ে বসে থাকে।” উন্নত বিশ্বে যে কাজ ১-২ ঘণ্টায় সম্ভব, আমাদের দেশে রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে তা একদিনেও শেষ করা যায় না, যা ব্যবসা-বাণিজ্যের প্রসারে বড় বাধা।
বাণিজ্য প্রতিদিন’-এর ৫ বছর:দেশের ৭-৮টি বাণিজ্যিক পত্রিকার মধ্যে ‘বাণিজ্য প্রতিদিন’ নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যাচ্ছে বলে তিনি এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান:- আগামী দিনে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের খুঁটিনাটি সমস্যা, লাভ-ক্ষতির খতিয়ান এবং সাধারণ মানুষের ফুটপাত বা চলাচলের সমস্যাগুলো আরও বেশি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
পরিশেষে, তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।