1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ২:২৮|
Title :
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু নকল দুধ তৈরির উপকরণসহ ভাঙ্গুড়ায় আটক ১ এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান আনোয়ারাই বাসের হঠাৎ ব্রেক পিলের কারণে সড়ক দুর্ঘটনা ২ নারী নিহত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কোন ভূমিকা নেই হাইওয়ে পুলিশের কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন প্রত্যয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।

সুনামগঞ্জে র্যাব- ৯ ,২৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধ
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,
  • 31 Time View
20

সুনামগঞ্জ প্রতিনিধ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে ২৪১ বোতল বিদেশি মদ সহ মো. কাউছার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাতে বিশ্বম্ভর পুর থানাধীন মথুর কান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কৃত কাউসার একই উপজেলার দুঘনগর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, বিশ্বম্ভরপুরের সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় র‍্যাব সেখানে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে কাউছারকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র‍্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026