1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০৩|
Title :
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে ত্রাণ ও ঢেউ টিন বিতরণ সম্পন্ন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: শাহ্ পরান পটিয়ায় বন্যার্ত ও পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্টানে বিএমএসএফ এর সভাপতি। আনন্দঘন পরিবেশে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৭ বছর পূর্তি উদযাপন: কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান সততা ও পেশাদারিত্বে তদন্তের নির্দেশনা, গোপালগঞ্জে পিবিআইর মাসিক সভা পার্বতীপুরের মেধাবী ছাত্র মিশকাতের মর্মান্তিক মৃত্যু ও চিকিৎসাবীরের ঋণে জর্জরিত অসহায় পরিবার

সুন্দরগঞ্জে সাড়ে ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ‘এ’ প্লাস ক্যাপসুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬,
  • 61 Time View
84

এম মাহফুজার রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ফারহানা বিনতে ফারুক, ডেন্টাল সার্জন ডাক্তার শাহারুল ইসলাম সাগর, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বাধন কুমার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. জুলফিকার আলী সরদার চন্দন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ারুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন, গণমাধ্যমকর্মী এ মান্নান আকন্দ প্রমুখ।
সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী রোববার (২৮ জুন) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনটি উপজেলার ৩৬১টি কেন্দ্রে পরিচালিত হবে। এ সময় ৭২২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এতে উপজেলার ৭৬ হাজার ৫০০ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026