1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:২২|
Title :
দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলার অভিযোগ, আতঙ্কে পরিবার শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন।

সেনবাগের ছিলোনিয়া স্কুলে রোবোটিক্স ওয়ার্কশপ, প্রযুক্তির ছোঁয়ায় বদলাচ্ছে গ্রামবাংলার শিক্ষা

নোয়াখালী জেলা প্রতিনিধি :- মোঃ আবদুল মোতালেব
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 107 Time View
28

নোয়াখালী জেলা প্রতিনিধি :-
মোঃ আবদুল মোতালেব,
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার প্রসারে ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে একটি বর্ণাঢ্য “রোবোটিক্স ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ডিজিটাল যুগের চাহিদা পূরণে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এ কর্মশালার,
কর্মশালায় শিক্ষার্থীদের রোবোটিক্স, প্রোগ্রামিং ও প্রযুক্তির মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
কর্মশালায় টিউটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET)-এর শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের ২৪ ব্যাচের চারজন শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ, আইসিটি অফিসার আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন।
বক্তারা বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলবে।”
সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব জানান, গ্রামীণ পর্যায়ে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তারা আশা প্রকাশ করেন, সেনবাগ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে রোবোটিক্স ওয়ার্কশপ চালু করতে স্থানীয় সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন।
এ ক্ষেত্রে সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর অবদানকে অনুকরণীয় বলে উল্লেখ করেন।
তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করেন, এই রোবোটিক্স ওয়ার্কশপ আধুনিক শিক্ষার পথে একটি অনুপ্রেরণামূলক পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর, সৃজনশীল এবং আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026