1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সেনবাগ উপজেলার কাবিলপুর ও অর্জুনতলা ইউনিয়নে বিজিএফের চাল বিতরণ করেন- তামান্না ফারুক থীমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫১ Time View
100

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিজিএফের (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে।
২৬ই মে রোজ মঙ্গলবার দিনব্যাপী ৬ নং কাবিলপুর ইউনিয়ন ও ৫ নং অর্জুনতলা ইউনিয়নে পৃথকভাবে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে শত শত হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ফারুক থীমা। তিনি উপকার ভোগীদের হাতে চাল তুলে দেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ যাতে সবার ঘরে পৌঁছে যায়, সেজন্য সরকার নিয়মিতভাবে খাদ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার শুধু উন্নয়ন নয়, মানবিক দিক থেকেও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহুসিয়া তাবাসসুম। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী, বয়স্ক ও কর্মহীন মানুষের দীর্ঘ সারিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। নির্ধারিত তালিকা অনুযায়ী প্রত্যেক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন।
চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমাজসেবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সরকারের এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
উপকারভোগীদের মধ্যে অনেকেই সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা। বিশেষ করে ঈদের আগে চাল পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা স্বস্তিতে উৎসব উদযাপন করতে পারবেন বলে জানান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও সরকারের বিজিএফ কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026