1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের মাঝে অনুদানের অর্থ, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View
110

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর উদ্যোগে ওয়ার্ডভিত্তিক লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির মাঝে অনুদানের অর্থ বিতরণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সহধর্মিণী এবং ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দা সাজেদা শেলী। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আবদুস ছাত্তার, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবু ইউসুফ মজুমদার, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী, শিক্ষানুরাগী আবদুল মাজেদ, নবনির্বাচিত আহ্বায়ক রাকিব ও সদস্য সচিব মাইনুদ্দীন এবং ফাউন্ডেশনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে নির্বাচিত দুইজন নতুন লাখপতির হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে যাচাইকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, শিক্ষা ও মানবিক সহায়তার সমন্বিত উদ্যোগই একটি স্বনির্ভর, সচেতন ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। সৈয়দ হারুন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও মেধাবী মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026