হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা
Reporter Name
Update Time :
রবিবার, ৭ জুন, ২০২৬
৪৫
Time View
হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা
কুড়িগ্রাম প্রতিনিধি |৭ জুন ২৬ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের মেজর মার্কেট হলরুমে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টায় ব্র্যাক সিডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক সিড কুড়িগ্রামের টেরিটরি সেলস অফিসার (টিএসও) মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রশীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের ধানবীজ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় ব্র্যাক সিডের হাইব্রিড ধানবীজ ‘রাজা মুক্তি-১ ও ব্র্যাক ধান ১এর গুণাগুণ, ফলন ক্ষমতা,রোগবালাই সহনশীলতা এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে স্থানীয় কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক উৎপাদন কলাকৌশল অনুসরণ করে অধিক ফলন অর্জনের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষির ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের লাভজনক উৎপাদন নিশ্চিত করতে উন্নতমানের বীজ ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তারা ব্র্যাক সিডের উন্নতমানের ধানবীজ ব্যবহারের প্রতি কৃষকদের গুরুত্বারোপ করেন এবং সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা ধান চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কৃষি ও ব্র্যাক সিডের কর্মকর্তারা। কর্মশালাটি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ধানবীজ ব্যবহারে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
82
কুড়িগ্রাম প্রতিনিধি |৭ জুন ২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের মেজর মার্কেট হলরুমে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১১টায় ব্র্যাক সিডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক সিড কুড়িগ্রামের টেরিটরি সেলস অফিসার (টিএসও) মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রশীদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের ধানবীজ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় ব্র্যাক সিডের হাইব্রিড ধানবীজ ‘রাজা মুক্তি-১ ও ব্র্যাক ধান ১এর গুণাগুণ, ফলন ক্ষমতা,রোগবালাই সহনশীলতা এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে স্থানীয় কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক উৎপাদন কলাকৌশল অনুসরণ করে অধিক ফলন অর্জনের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৃষির ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের লাভজনক উৎপাদন নিশ্চিত করতে উন্নতমানের বীজ ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তারা ব্র্যাক সিডের উন্নতমানের ধানবীজ ব্যবহারের প্রতি কৃষকদের গুরুত্বারোপ করেন এবং সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা ধান চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কৃষি ও ব্র্যাক সিডের কর্মকর্তারা। কর্মশালাটি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ধানবীজ ব্যবহারে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।