1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কেরানীগঞ্জে ব্যবসায়ী সিরাজুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন।

হাওরে কৃষকের দুর্দশা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫১ Time View
87

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সাইদুর রহমান আজ কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাওর অঞ্চল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে সচিব হাওর এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চলমান প্রাকৃতিক অবস্থা, কৃষি কার্যক্রম ও স্থানীয় জনজীবনের খোঁজখবর নেন। তিনি পানির স্তর, ফসলের অবস্থা এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করতে হলে নির্ধারিত কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এসব শর্ত পূরণ হলে বিষয়টি বিবেচনা করা হবে।
নদী খননের বিষয়ে তিনি জানান, এটি মূলত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিষয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন এবং এ সংক্রান্ত সমস্যাগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন মহলে উপস্থাপন করবেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ বিষয়ে
ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।
সচিব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং যেকোনো দুর্যোগ মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026