1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

১২টি ককটেলসহ যশোরে একজন গ্রেফতার

যশোর প্রতিনিধ
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯২ Time View
135

যশোরের অভয়নগর উপজেলায় ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়পাড়া এলাকার বাসিন্দা সুলতান গাজীকে লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেলসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে ককটেলগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে।

ঘটনার পর গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ এর সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অবৈধ অস্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026