1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৫|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 22 Time View
47

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম ফারুক খান (মিঠু)-এর বিরুদ্ধে একটি রেজিস্ট্রেশনবিহীন গণমাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম
এক বিবৃতিতে তিনি বলেন, “নাসিম ফারুক খান (মিঠু)-এর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের মাধ্যমে তাঁর ব্যক্তি, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। যথাযথ তথ্য যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।”
তিনি আরও বলেন,কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন বা হয়রানির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি।”
বিবৃতির শেষে শাহিন ইসলাম মিঠু খানের বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রকাশ ও প্রচারের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026