1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:০৭|
Title :
রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আনোয়ারাই আবাসিক ভবন থেকে পড়ে শিশু নিহত সীতাকুণ্ডে খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে বিএসআরএম এর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় হিন্দু সম্প্রদায়ের কবলা দলিল ও রেকর্ডের সম্পওি জোর পূর্ব প্রভাবশালীদের দখলে।

:জাতীয় মৎস্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কটিয়াদী সফরকে ঘিরে চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১০, ২০২৬,
  • 18 Time View
46

জেলা প্রতিনিধি(কিশোরগঞ্জ)
আগামী ১৬ আগস্ট ২০২৬ জাতীয় মৎস্য দিবস উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য কটিয়াদী আগমনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে তিনি হ্যাচারির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সম্ভাব্য অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি জনাব তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে এলাকাজুড়ে প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026