1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:২৩|
Title :
ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে ইট ছুড়ে গুরুতর জখম   বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা: শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পুত্রের হাতে পিতা খুন বড় ভাই গুরুতর আহত

ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’উপলক্ষে আলোচনা

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 121 Time View

জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা বিভিন্ন স্থানে মশক ও লার্ভা নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
এই বিশেষ অভিযানের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার মান্যবর জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান এবং সার্বিক বাস্তবায়নে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) জনাব শরিফুল ইসলাম।
ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আজ পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফগার মেশিন দিয়ে মশক নিধন ও লার্ভা ধ্বংসের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও, ডেঙ্গু মোকাবিলায় দ্রুত ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সুপ্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ:
প্রশাসনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আপনাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।
• আপনার বাড়ির আঙিনা, ছাদ ও চারপাশ নিয়মিত পরিষ্কার রাখুন।
• ফুলের টব, টায়ার, ডাবের খোসা, এসি বা ফ্রিজের নিচে যেন কোনোভাবেই ৩ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।
• দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।

আসুন, সকলে মিলে সচেতন হই। আপনাদের সার্বিক সহযোগিতাতেই আমরা গড়ে তুলতে পারি ডেঙ্গুমুক্ত, সুস্থ ও সুন্দর ব্রাহ্মণবাড়িয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026