1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

রাঙ্গাবালীতে দাওয়াতে সুফির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২০৮ Time View
172

মোঃনয়ন ইসলাম মানজার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের উদ্যোগে এবং দাওয়াতে সুফি বাংলাদেশ, রাঙ্গাবালী শাখার আয়োজনে মঙ্গলবার (১৭ মার্চ) রাঙ্গাবালী সরকারি কলেজ মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দাওয়াতে সুফি বাংলাদেশ, বরিশাল বিভাগীয় শাখার মুবাল্লিগ মাওলানা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মান্নান গাজী, যুবদল নেতা ইমরান হাসান ফরিদ, জাকির দালাল, ইসমাইল মাঝি, জুয়েল মীর ও সিরাজ হাওলাদার এবং জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন শাহিন।
মো. আমজাদ হোসেন মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, দাওয়াতে সুফি বাংলাদেশের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মাহফিলে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার মাধ্যমেই প্রকৃত শান্তি ও কল্যাণ অর্জন সম্ভব। তারা সকল মুসলমানকে একসঙ্গে রোজা ও ঈদ পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026