1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনঃ বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ

জিয়া শিশু কিশোর সংগঠন থেকে সম্পূর্ণ বিয়ের দায়িত্ব নিলেন নেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View
108

জয়পুরহাট প্রতিনিধি:(মোহন চন্দ্র)
জয়পুরহাট জেলা জিয়া শিশু কিশোর মেলা- বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আলীর পক্ষ থেকে চরম আর্থিক অনটনে থাকা একটি অসহায় পরিবারের মেয়ের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হয়েছে। সমাজে মানবতার এক অনন্য নজির স্থাপন করলেন এই নেতা।
জানা গেছে, নুনুজ বাজার শানপুকুরের বাসিন্দা খলিল রহমান পেশায় একজন সাধারণ অটোচালক। তাদের সম্বল বলতে কেবল বাড়িটির দেড় শতক জায়গাটুকু ছাড়া আর কিছুই নেই। সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই পরিবারে মা মেরিনা বেগম মানুষের বাড়িতে গৃহস্থালির কাজ করে কোনোমতে সংসার চালাতেন। এমন একটি অসচ্ছল পরিবারের পক্ষে মেয়ের বিয়ের খরচ বহন করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছিল।
পরিবারের এই অসহায়ত্ব ও চরম দুর্দিনের কথা জানতে পেরে জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তিনি দম্পতির মেয়ে পূর্ণিমার বিয়ের সমস্ত খরচ ও সার্বিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরবর্তীতে রংপুরের বাসিন্দা মিলন আকন্দের সঙ্গে কন্যার বিবাহ সম্পন্ন করার ক্ষেত্রে এই নেতা অনন্য ভূমিকা পালন করেন।
সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের এমন মানবিক ও জনকল্যাণমুখী পদক্ষেপ অবহেলিত মানুষের দুর্দিনে বড় ধরনের ভরসার জায়গা তৈরি করে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026