1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৪৪|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

ঈদের আনন্দ ভাগাভাগি: কর্মচারীদের পাশে সিলেট পলিটেকনিক ছাত্রশিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 14 Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

আজ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। তিনি তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সিলেট মহানগরীর সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়া এবং ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক ডা. কলিম উদ্দিন। এছাড়াও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026