
মোঃজমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
শুক্রবার ২০ মার্চ আর্তমানবতার সেবা ও দাওয়া স্লোগান কে সামনে রেখে ‘এস,আই,ও’ সংস্থা রংপুর জেলা পীরগাছা উপজেলায় ৯ নং কান্দি ইউনিয়নে পশ্চিম পাঠক শিকড় গ্রামে ১৫টি এতিম হাফেজ বাচ্চাদের সুবিধাবঞ্চিত পরিবারের মুখে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এস,আই,ও, সংস্থা প্রতিষ্ঠাতা কর্মকর্তাগণ শেখ মোঃ জসিম উদ্দিন,মোসলেম উদ্দিন,জমির উদ্দিন, ছমির উদ্দিন সরকার, সেলিম মিয়া।ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাউল, মাংস, মুড়ি, দুধ, তেল, চিনি, পেঁয়াজ, ময়দা, খেজুর, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি পেকেট প্রায় ১৩০০/ টাকার সমপরিমাণ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় আইটেম দিয়ে সাজানো ছিল । ঈদ উপহার পেয়ে এলাকার এতিম হাফেজ অসহায় দারিদ্র্য পরিবার অত্যন্ত খুশি।
এক এতিম হাফেজ বলেন,আমার বাবা নাই মা আছে, কিন্তু মা অন্যের বাড়িতে কাজ করে, অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করতে হচ্ছে। এস,আই,ও,সংস্থা সকল কর্মকর্তা কে আল্লাহ হায়াত বৃদ্ধি করুন এবং এভাবে মানুষের কল্যাণে কাজ করার আরো তাওফীক দান করুন।
উল্লেখ্য গত ৬ বছর ধরে সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে এস,আই,ও সংস্থা যাত্রা শুরু করেছে।”এস,আই,ও সংস্থা” এখন থেকে আর্তমানবতার সেবায় এবং দ্বীনি ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাবে বলে সংস্থা সকল কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন আমাদের সংস্থা মূল উদ্দেশ্য ও লক্ষ্য হলো—
(১)অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
(২) গৃহহীনদের জন্য মাথা গোঁজার ঠাঁই বা আবাসন সমস্যার সমাধানে কাজ করা।
(৩) দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত হাসপাতালের ব্যবস্থা করা।
(৪)শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রচার করা।
(৫)মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
(৬) সুদমুক্ত ও কল্যাণমুখী অর্থব্যবস্থা গড়ার লক্ষ্যে ‘করজে হাসানা’ (সুদবিহীন ঋণ) প্রবর্তন।
(৭) প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো বিপদে আক্রান্ত মানুষের পাশে দ্রুত সেবা পৌঁছে দেওয়া।
(৮)এতিম ও অসহায় ছাত্রদের জন্য বই, খাতা এবং পড়ার ব্যবস্থা করা।
(৯) বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
(১০) সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।
(১১) যুবকদের মাঝে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা। সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা গড়ে তোলা।
আমরা বিশ্বাস করি, ছোট ছোট ভালো কাজ একত্রিত হয়ে সমাজে বড় পরিবর্তন আনতে পারে। তাই আপনাদের আন্তরিক সহযোগিতা, সততা এবং সক্রিয় অংশগ্রহণই এই সংস্থা সফলতার মূল শক্তি।
আপনাদের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা, সুন্দর পরামর্শ এবং সহযোগিতার মাধ্যমে এস,আই,ও,সংস্থা ইনশাআল্লাহ সমাজের জন্য একটি কল্যাণমূলক ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
আসুন, আমরা সবাই মিলে মানবতার সেবায় একসাথে কাজ করি।
মানবতার সেবাই আমাদের অঙ্গীকার।