1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, গুরুতর আহত মাদ্রাসা ছাত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৫ Time View
88

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার সংলগ্ন এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ছাত্রের নাম মোঃ মতিউর মোল্লা, পিতা মোস্তাক মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় মতিউর নিজ বাড়িতে অবস্থান করছিল। সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে এসে দেখে, বিস্ফোরণে মতিউরের ডান হাত ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনার ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ বিষয়ে মতিউরের পিতা জানান, তার ছেলে গোপালগঞ্জের ভেন্নাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করছে এবং নিয়মিত পড়ালেখায় মনোযোগী ছিল। তিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে কখনো ধারণা করেননি।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।” এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026