
মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি – নোয়াখালী :–
“”মেধার স্বীকৃতি – আগামীর প্রেরণা”” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ নং অর্জুনতলা ইউনিয়নে ঐতিহ্যবাহী সবুজ বাংলা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তি প্রদান কৃতি সংবর্ধনা ও পূর্ণমিলনী অনুষ্ঠান।
২৩-ই মার্চ (সোমবার) সকাল ১০টায় নোয়াখালী সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু সুফিয়ান পলাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লায়ন সৈয়দ হারুন এমজেএফ। আবু নাছের ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইমান গ্রুপের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী (ভিপি)। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক,
জে.আর.জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ ব্যবস্থাপনা পরিচালক, মোঃ জাহাঙ্গীর আলম, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আব্দুস সাত্তার বি.এসসি, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, আবদুল মোতালেব দুলাল ,
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী, রাউজান উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ মনির হোছাইন, নবাবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী
হাজী মোঃ আবুল বাসার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ও জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর, মামুনুর রশিদ পাটোয়ারী। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হাফেজ রুহুল আমিন, মাওলানা আব্দুল মাজেদ সহ প্রমুখ।