কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
Update Time :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
১৭
Time View
কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী, অনলাইন জুয়া প্রতিরোধ ও বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। অভিযানে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় ৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে আরও ২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং অনলাইন জুয়ার বিস্তার রোধে থানা পুলিশের এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এলাকার জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
29
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী, অনলাইন জুয়া প্রতিরোধ ও বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। অভিযানে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় ৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে আরও ২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং অনলাইন জুয়ার বিস্তার রোধে থানা পুলিশের এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এলাকার জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।