1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ জন সদস্য গ্রেফতার মহাষষ্ঠীতে মানবিক উদ্যোগ, ডায়মন্ড হারবারের জেলে পাড়ায় রোটারি ক্লাবের সহযোগিতায় সামগ্রী বিতরণ ডেঙ্গুতে নিভে গেল তরুণ ফুটবলার জুনায়েদের জীবনপ্রদীপ, কুলিয়ারচরে শোক মন্দির থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ আমিরাবাদ ইউনিয়নের জনগণের আস্থা ও বিশ্বাসের নাম প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর মহাসড়ক দূর্ঘটনা ভোলা -চরফ্যাশন

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View
11

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতনামা যুবক তাঁর ওপর একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তিও তার পেছন দিয়ে যায়। পরেই আমি গুলির শব্দ শুনি। ভয় পেয়ে আমিও দোকানের ভেতরে চলে যাই।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক আলিফ ফকিরের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026