1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:০৭|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

সিংগারবিল ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিশ্রুতি আত্মপ্রকাশ

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
  • 230 Time View

জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ২০২৬ ইং আসন্ন ৭ নং সিংগারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৩ নং ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি আত্মপ্রকাশ করেন,সাংবাদিক শামীম উসমান গণী তিনি বলেন শুরুতেই সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার প্রিয় সিংগারবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে।

আমি আপনাদেরই সন্তান,
মোঃ শামীম উসমান উসমান
৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

আমি বিশ্বাস করি, আমাদের এই প্রিয় সিংগারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে আমরা সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ হিসেবে গড়ে তুলতে পারি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমি সেই লক্ষ্যেই কাজ করতে চাই।

আমার প্রতিশ্রুতি ও পরিকল্পনা—
🔹 শিক্ষা সহায়তা:
আমার সিংগারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডকে এমন ভাবে সাজাতে চাই আমার এই ওয়ার্ডে কোনো শিক্ষার্থী যদি অর্থের অভাবে পড়াশোনা করতে না পারে আমি তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, কেউ যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমার সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে । আমি চেষ্টা করবো, যেন অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা বিনামূল্যে বা সহায়তার মাধ্যমে তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে।

এছাড়া আমার ৩ নং ওয়ার্ডে বিধবা ও অসহায় নারীদের অধিকার নিশ্চিতকরণ:
আমাদের সমাজের অবহেলিত বিধবা নারীরা যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো।
এবং শ্রমজীবী মানুষের কল্যাণে আমার একমাত্র লক্ষ্য থাকবে। রিকশা ও ভ্যানচালকসহ সকল শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করবো এবং তাদের জীবনমান উন্নয়নে সচেষ্ট থাকবো। দরিদ্র পরিবারের সহায়তা।
তাছাড়া যেসব পরিবার আর্থিক সংকটের কারণে সন্তানের বিয়ে বা অন্যান্য প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি।
আমার মূল লক্ষ্য একটাই—
এই সমাজের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি মানবিক, সুন্দর ও সুশাসিত পরিবেশ গড়ে তোলা।
আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও উন্নত ৩ নং ওয়ার্ড গড়ে তুলতে পারবো।তিনি সবার উদ্দেশ্যে আরো বলেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026