1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নওগাঁর ধামইরহাটে ছোট ভাই ও ভাবীর লোভের চক্রান্তে উদঘাটন,গ্রেফতার পাঁচ। পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু পীরগঞ্জে সাগুনী শালবন সংলগ্ন টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জন। কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে বেড়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। খুলশী থানা এলাকায় ওসি কামরুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান ৩টি মোটরসাইকেল উদ্ধার ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ পোরশায় ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার লিখিত অভিযোগ। পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু।

বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View
23

মালিকুজ্জামান কাকা
যশোরের বেনাপোল স্থল বন্দর এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে এলাকার এক চক্র। এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাস ফেরত হযরত আলী (৬৭)। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অস্ত্র নিয়ে হামলা, হত্যাচেষ্টা এবং জমি দখলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এ ঘটনায় আদালতে মামলা করেও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভুগিরা। উপস্থিত ছিলেন হজরত আলীর ভাইপো রাসেদুল ইসলাম মাসুম ও শালা আলমগীর।
মামলার আরজিতে উল্লেখ, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি নির্মাণের কাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা পিস্তল, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হযরত আলীসহ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকার মান্নানের ছেলে কাসেম, মোকলেচুরের ছেলে নাজমুল ও মোজাম্মেল, হাসেমের ছেলে সদু, সাত্তারের ছেলে মোকলেছুর, মান্নানের ছেলে আক্তার, কাসেমের ছেলে ইয়ানুর, হাসেমের ছেলে মোস্তফা ল্যাটা এই চাঁদা দাবি করেছে। এ বিষয়ে ভুক্তভুগি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেনাপোল পোর্ট আমলী আদালত যশোরে মামলা করেছেন।
অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং পরিবারের জমিজমা দখলের হুমকি দেওয়া হয়। অভিযুক্ত প্রধান আসামি কাসেম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে বেনাপোল পোর্ট আমলি আদালতে মামলা করেছেন হযরত আলী। তবে মামলা করার পরও অভিযুক্ত ব্যক্তিদের হুমকিতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026