1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি নুরুল আবছার খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ নবীনগরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা বিপ্লবকে শোকজ সিরাজদিখানে আগুনে পুড়ল ৫ বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ও প্রশাসনঃ চট্টগ্রাম বিভাগে খাদ্যশস্যের রেকর্ড মজুদ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ, আমদানি বৃদ্ধি ও সংরক্ষণ অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫ পটিয়ায় এপেক্স ক্লাবের বোর্ড সভা অনুষ্ঠিত,জেলা গভর্ণর ও জাতীয় সেবা পরিচালক পদে প্রার্থী অনুমোদন। নওগাঁর মান্দায় শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিংকরায় চারজন গ্রেপ্তার। মদনে মাদকসহ দুজন গ্রেপ্তার ভ্রাম্যমান আদালতে ৯০ দিনের সাজা।

শ্রীপুরে মধ্যে রাতে মসজিদ সহ বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
36

মোঃ শফিকুল ইসলাম ,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ২নং সি এন্ড বি বাজারের পূর্ব পাশে অগ্নিকাণ্ডে একটি টিনশেড মসজিদ, ঝুট ও তুলাম গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙারির দোকান পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২১ আগস্ট) মধ্যে রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

অগ্নিকাণ্ডে বাজারের একটি টিনশেড মসজিদসহ শফিকুল ইসলামের একটি বাঙারির ও কাপড়ের গোডাউন, রফিকুল ইসলামের সেনেটারী ও রড সিমেন্টের দোকান, শহিদুল ইসলাম ফলানের মুরগির দোকান আরো এক শফিকের তোলার গোডাউন, কয়েকটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাঙারী ব্যবসায়ী শফিকুল ইসলাম শফির জানান, দুটি গোডাউনে তার প্রায় দেড় কোটি টাকার অধিক সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
স্যানেটারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, তার সেনেটারি মালামাল এবং প্লাস্টিকের ব্স্তায় মোড়ানো সিমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুরগির দোকানী শহিদুল ইসলাম ফালান,বলেন,গভীর রাতে পিকআপ ভ্যান থেকে দোকানে মুরগি নামানোর সময় হঠাৎ আগুন দেখতে পায়।এ সময় তার ডাক চিৎকারে বাজারের নিরাপত্তা কর্মীসহ অন্যান্যরা এগিয়ে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুট ও তুলাম গুদাম, সেনেটারী দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙারির দোকান ও একটি মসজিদ আগুন পুড়ে যায়। প্রাথমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026