বাইজিদ এলাকায় ওসি ইফতেখার উদ্দিনের বিশেষ অভিযান, গাড়ি চোর চক্রের ০২ সদস্য গ্রেপ্তার
Reporter Name
Update Time :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
৪০
Time View
বাইজিদ এলাকায় ওসি ইফতেখার উদ্দিনের বিশেষ অভিযান, গাড়ি চোর চক্রের ০২ সদস্য গ্রেপ্তার
কামরুল০১৮৮৩০৮৮০৮৪ ইং ১৮/১০/২০২৬ তারিখ রাত অনুমান ০৯.১০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন ৭নং ওয়ার্ডস্থ রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে বাদী মোঃ জামাল উদ্দিন জিকু (২৭)-কে মারধর ও হত্যার হুমকি প্রদান করে ১নং আসামী গাজী সারোয়ার শ্রাবন (৩২) সহ তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন আসামী একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে এসে বাদীর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৩৫, তারিখ-২১/১০/২০২৬ ইং, ধারা-৩৮২ পেনাল কোডে রুজু হয়। এ প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৩/১০/২০২৬ তারিখ ০১.১০ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪নং রোডস্থ নাহার ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ০১। রবিউল হাসান ভূঁইয়া (২৫), পিতা-রফিজ উদ্দিন ভূঁইয়া, মাতা-রাশেদা বেগম, সাং-নন্দীপুর, রফিজের বাড়ি, ওয়ার্ড নং-০২, যাদীপুর ইউপি, থানা-সোনাডাঙ্গা, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা-মমিনবাগ, ৪নং রোড, নাহার ভবনের নিচতলা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম; বর্তমান ঠিকানা-১নং চাক্তাই, রাজাখালী, ইসমাইল কলোনি, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম এবং ০২। আদনান উদ্দিন (২৮), পিতা-মৃত মহিউদ্দিন, মাতা-শামীমা আক্তার, সাং-সুলতানপুর, মাঝির ঘাটা, জালালী মুন্সীর বাড়ি, ওয়ার্ড নং-০৭, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-মমিনবাগ, ৪নং রোড, নাহার ম্যানশন, ৭ম তলা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেপ্তার করেন। এসময় তাদের দখল ও হেফাজত থেকে বাদীর চোরাইকৃত ০১। ১টি SUZUKI GIXER FI DISC মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত ০২। ১টি সাদা রঙের প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নং-চট্ট মেট্রো-ব-১২-১৫৮০ উদ্ধার করা হয়। আসামী দ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
53
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
ইং ১৮/১০/২০২৬ তারিখ রাত অনুমান ০৯.১০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন ৭নং ওয়ার্ডস্থ রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে বাদী মোঃ জামাল উদ্দিন জিকু (২৭)-কে মারধর ও হত্যার হুমকি প্রদান করে ১নং আসামী গাজী সারোয়ার শ্রাবন (৩২) সহ তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন আসামী একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে এসে বাদীর ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৩৫, তারিখ-২১/১০/২০২৬ ইং, ধারা-৩৮২ পেনাল কোডে রুজু হয়।
এ প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৩/১০/২০২৬ তারিখ ০১.১০ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪নং রোডস্থ নাহার ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ০১। রবিউল হাসান ভূঁইয়া (২৫), পিতা-রফিজ উদ্দিন ভূঁইয়া, মাতা-রাশেদা বেগম, সাং-নন্দীপুর, রফিজের বাড়ি, ওয়ার্ড নং-০২, যাদীপুর ইউপি, থানা-সোনাডাঙ্গা, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা-মমিনবাগ, ৪নং রোড, নাহার ভবনের নিচতলা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম; বর্তমান ঠিকানা-১নং চাক্তাই, রাজাখালী, ইসমাইল কলোনি, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম এবং ০২। আদনান উদ্দিন (২৮), পিতা-মৃত মহিউদ্দিন, মাতা-শামীমা আক্তার, সাং-সুলতানপুর, মাঝির ঘাটা, জালালী মুন্সীর বাড়ি, ওয়ার্ড নং-০৭, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-মমিনবাগ, ৪নং রোড, নাহার ম্যানশন, ৭ম তলা, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম দ্বয়কে গ্রেপ্তার করেন। এসময় তাদের দখল ও হেফাজত থেকে বাদীর চোরাইকৃত ০১। ১টি SUZUKI GIXER FI DISC মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত ০২। ১টি সাদা রঙের প্রাইভেটকার, যার রেজিস্ট্রেশন নং-চট্ট মেট্রো-ব-১২-১৫৮০ উদ্ধার করা হয়। আসামী দ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।