1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে বাজার কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View
32

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধ।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগে নোয়াগাঁও বাজার কমিটির সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় জোরদার এবং বাজারের প্রচার, ব্যবহার ও পণ্য বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ সভার আয়োজন করা হয়। জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।
সভায় সভাপতিত্ব করেন নোয়াগাঁও বাজার কমিটির সভাপতি মোঃ জহুর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ওয়াকিব মিয়া, বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের মাঠ সহায়ক জামিল হোসেন,সভা আয়োজনে সহযোগিতা করেন রাকিব হাসান।

সমন্বয় সভায় স্থানীয় সার,(জৈব সার) বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে বাজার ব্যবস্থাপনা, বাজারে পণ্যের প্রচার, কৃষকদের কাছে কৃষি উপকরণ পৌঁছানো এবং এসব পণ্যের সঠিক ব্যবহার ও বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সম্পর্কে সচেতন করা এবং বাজারের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে বাজার ব্যবস্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।
কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের এ ধরনের উদ্যোগ স্থানীয় বাজার কমিটি ও কৃষি উপকরণ ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026