1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

রাঙ্গাবালীতে সৎ শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

মোঃনয়ন ইসলাম মানজার রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৫ Time View
79

মোঃনয়ন ইসলাম মানজার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সৎ শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় রাঙ্গাবালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পুত্রবধূ মোসা. নাসরিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঈদ উদযাপনের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে গেলে তার সৎ শাশুড়ি অশ্রু বেগম ও ননদ রুনিয়া বেগম প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাদের প্রবেশে বাধা দেন। এতে বাধ্য হয়ে তাদের প্রতিবেশীর বাড়িতে ঈদ উদযাপন করতে হয়।
তিনি আরও অভিযোগ করেন, শ্বশুর আব্দুল কাদের প্যাদা ও শাশুড়ির মৃত্যুর পর তার স্বামীকে সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এ ধরনের আচরণ করা হচ্ছে। এছাড়া ননদের স্বামীর দ্বারাও তারা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
নাসরিন বলেন, গত ২৫ মার্চ কাল্পনিক ঘটনা সাজিয়ে পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাঙ্গাবালী থানায় সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত হননি বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী অশ্রু বেগম কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি পারিবারিক বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী ঘরের তালা খুলে দেওয়া হয

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026