1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯১ Time View
86

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবাগঞ্জের ভোলাহাটে বৃহত্তর বজরাটেক গ্রামের ২নং কাউন্সিলমোড়ে বসবাসরত সাবেক ব্যাংকার নাজিম উদ্দিন বুধবার (২৫ মার্চ ২০২৬) দিবাগত রাত সোয়া ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। (ইন্না-লিল্লাহী ……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রীসহ ভাই-ভাবি অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী ও তার সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণকে রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংক এ চাকরী করেন। গত বুধবার শ্বাসকষ্ট জনিত অসুখে রাজশাহীতে ইন্তেকাল করেন।

মৃত্যুর পরেরদিন বৃহস্পতিবার বাদ জোহর বজরাটেক ইসলামীয়া বড় জামে মসজিদের নিজস্ব জানাযাস্থানে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওর্নার ও পরে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ উপস্থিত জানাযায় থানা অফিসার ইনচার্জ পিপিএম মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষদল গার্ড অফ ওর্নার প্রদর্শন করেন। পরে জানাযায় উপস্থিত সকলেই ১ মিনিট নিরবতা পালন করেন।

এ সময় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ভোলাহাটের কৃতি সন্তান ডাইসিন কেম এমডি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ মনিরুল ইসলাম মন্টু, প্রবীণ রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ আশরাফুল হক চুনু ডাক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, মোঃ তৈমুর হোসেন, বজরাটেক ইসলামিয়া জামাতের সভাপতি মোঃ মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত হোসেন জেমসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সুধীজন, ইউপি সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

এম. এস. আই শরীফ,
২৬.০৩.২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026