1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৩৫|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

রাস্তায় জন্ম, দেওয়া সন্তানের মা পাগল পিতার পরিচয় অজানা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
  • 13 Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে রাস্তার পাশেই এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন—মা হিসেবে তার পরিচয় মিললেও নবজাতকের বাবার পরিচয় রয়ে গেছে অজানার আড়ালে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার বাগড়ি বাজার সংলগ্ন প্রান্ত ফিলিং স্টেশনের সামনে হঠাৎ করেই শুরু হয় প্রসব বেদনা। পথচারীদের চোখের সামনে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একপর্যায়ে রাস্তাতেই সন্তানের জন্ম দেন ওই নারী। মুহূর্তটি ছিল একদিকে বেদনাদায়ক, অন্যদিকে মানবিকতার এক জীবন্ত উদাহরণ।
প্রত্যক্ষদর্শী রুবেল হাওলাদার জানান, “হঠাৎ দেখি নারীটি ব্যথায় ছটফট করছে। কিছু বুঝে ওঠার আগেই সে রাস্তায় পড়ে যায় এবং সেখানেই বাচ্চার জন্ম হয়।” অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের অবস্থা খারাপ হয়ে গেলে স্থানীয়রা দেরি না করে দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। ঘটনার খবর পেয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি হাসপাতালে ছুটে আসেন এবং মা ও শিশুর চিকিৎসার খবর নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক এখন চিকিৎসাধীন এবং উভয়েই শঙ্কামুক্ত। দায়িত্বপ্রাপ্ত নার্স ছালমা বেগম বলেন, “মায়ের পাশে সার্বক্ষণিক একজন আয়া রাখা হয়েছে, যেন তিনি নিরাপদ থাকেন।”
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ওই নারীকে বাগড়ি বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। তবে তিনি কোথা থেকে এসেছেন, তার পরিবার কোথায়—এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনো। এদিকে নবজাতকের বাবার পরিচয় না জানা যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। মানবিক সহায়তার পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। অপরিচিত এই মা আর নবজাতক যেন অজানার অন্ধকারে হারিয়ে না যায়—এটাই এখন সবার।
আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। মায়ের নাম মমতাজ বলে জানা গেলেও তার পূর্ণ পরিচয় এখনও অজানা।
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২৬ মার্চ ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026