1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:০১|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই; ক্ষতির শঙ্কা ৫ কোটি

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
  • 23 Time View

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আগুনের লেলিহান শিখায় ৩৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় বাজারের একটি গলিতে। কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। এতে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ও খাগড়াছড়ি থেকে আসা আরেকটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, “রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৩৫টির বেশি দোকান পুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।”
দীঘিনাাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে দীঘিনালা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়দের ক্ষোভ-আতঙ্ক যেন কাটছেই না বারবার এমন অগ্নিকাণ্ডের স্বীকার হওয়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026