1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:০৩|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুতে দুই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা।

জাবেদ আহমেদ রিপন শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 37 Time View

জাবেদ আহমেদ রিপন শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও ডিপোতে তদারকি কার্যক্রম জোরদার করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে ন্যাশনাল ট্রেডিং এর সত্যজিৎ সরকার ও শান্ত এন্টারপ্রাইজ এর শান্ত সরকার নামের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই দোকানে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের প্রমাণ পাওয়া যায়।
এ কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা অতিরিক্ত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026