1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:০১|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

পতেঙ্গায় ৬ টন অবৈধ ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেখ আহম্মেদ চট্টগ্রাম
  • Update Time : শনিবার, মার্চ ২৮, ২০২৬,
  • 45 Time View

শেখ আহম্মেদ চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৬ টন ডিজেল ও বেশ কিছু সরঞ্জাম।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিমানবন্দর সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে প্রায় ৩০টি ড্রামে সংরক্ষিত প্রায় ৬ টন অবৈধ ডিজেল জব্দ করা হয়।
এসময় ডিজেল লোডিং ও আনলোডিং কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়। সংশ্লিষ্টদের তথ্যমতে, উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আহম্মেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026