1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:৪২|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৬

তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 23 Time View

তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ থেকে ৮ জন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ’ পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাসের সামনের অংশে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026