1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

“ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে দুমকিতে সাবেক যুবদল নেতার সংবাদ সম্মেলন”

সাকিব হোসেন দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪০ Time View
141

সাকিব হোসেন দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাহ্ উদ্দিন রিপন। আজ রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় লেবুখালী এলাকার একটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
লিখিত বক্তব্যে রিপন অভিযোগ করেন, গত ২৮ মার্চ ‘খবর পটুয়াখালী’ নামক একটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার এক ভাতিজাসহ দুজনকে পুলিশ আটক করলে তিনি থানায় যান। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত শোনেন এবং মামলাধীন বিষয় জেনে কোনো প্রকার তদবির না করেই ফিরে আসেন। তিনি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ ঘটনার অন্যতম সাক্ষী হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে রিপন আরও অভিযোগ করেন, মাসখানেক আগে সংশ্লিষ্ট পোর্টালের এক প্রতিবেদকের সঙ্গে ব্যক্তিগত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।
সেই শত্রুতার জের ধরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন। সাংবাদিক সমাজকে বস্তুনিষ্ঠ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি ওই সংবাদ প্রত্যাহারের দাবি জানান।
বার্তা প্রেরকঃ- সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ২৯/৩/২০২৬ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026