1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০৩|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 9 Time View

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলুবোঝাই একটি অটোভ্যানকে মাটিবাহী একটি ট্রাক্টর ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রাম গ্রামের আ. কাদের (৬০) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের মানিক (৫৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলুবোঝাই একটি অটোভ্যান মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে নিয়ামতপুর বাজারে আসছিল। পথিমধ্যে ভবানীপুর এলাকায় আসলে বিপরীত দিকে আসা মাটি বোঝাই ট্রাক্টর সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে অটোভ্যানটি রাস্তার পাশে নিচু জায়গায় উল্টে যায়। এতে অটোতে থাকা দুজন আহত হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, এসব ট্রাক্টর দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে চলাচল করে। চালকদের নিষেধ করলেও তাঁরা কথা শোনেন না।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026