1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০১|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

শ্রীমঙ্গলে ভাড়াটিয়া কর্তৃক দোকান মালিকের সম্পত্তি দখলের অভিযোগ।

জাবেদ আহমেদ রিপন উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 21 Time View

জাবেদ আহমেদ রিপন উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের পুরানবাজার এলাকায় একটি দোকানঘর নিয়ে ভাড়া বিরোধের ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন শহরের দোকান মালিক পরিবারের এক সদস্য। ভোলানাথ গোসাই নামে স্থানীয় এক বাসিন্দা মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন,শ্রীমঙ্গল শহরের পুরান বাজারে তাদের পারিবারিক মালিকানাধীন জায়গায় নির্মিত দোকানঘর দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে পরিচালনা করলেও ভাড়াটিয়া জোনাব আলী বর্তমানে ভাড়া পরিশোধ করছেন না।
তিনি জানান, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তাদের পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে এবং দোকান ভাড়ার আয়ের ওপরই জীবিকা নির্বাহ করে।
অভিযোগ অনুযায়ী, ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া একটি কথিত ক্রয় সংক্রান্ত কাগজ দেখান, তবে এর পক্ষে কোনো বৈধ দলিল উপস্থাপন করতে পারেননি।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় একটি নতুন ভাড়ার চুক্তি সম্পাদিত হলেও, কয়েক মাস পর আবারও ভাড়া পরিশোধ বন্ধ হয়ে যায় বলে দাবি করা হয়।
ভোলানাথ গোসাই পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।
অভিযুক্ত জোনাব আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ৪২ বছর পুর্বে ভোলানাথ গোসাই এর পিতা রামা শংকর গোসাই এর নিকট থেকে তার পিতা একটি নন রেজিস্ট্রি দলিল মুলে এই জায়গা ১ লক্ষ টাকায় ক্রয় করেন। বর্নিত জায়গা নিয়ে আদালতে মামলা থাকায় এবং মামলা নিষ্পত্তি পরবর্তী সময়ে রামা শংকর গোসাই সরকারি ভাবে জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা ছিল। কিন্তু রামা শংকর গোসাই এর মৃত্যুর পর তার পুত্র ভোলানাথ গোসাই এখন আর রেজিস্ট্রি করে দিচ্ছেন না বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026