1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০৪|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

রাজশাহীর গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

স্টাফ রিপোর্ট :মোঃ মাহাবুল ইসলাম মুন্না
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 50 Time View

স্টাফ রিপোর্ট :মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এলাকায় বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয় ১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।
র‍্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত এসব উপকরণ ককটেল তৈরির মাধ্যমে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কোনো অশুভ চক্র মজুদ করেছিল। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় আলামতগুলো জব্দ করা হয়।
জব্দকৃত বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026