1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি ছাত্রদলের হেল্প ডেস্ক স্থাপন

ইবি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৬ Time View
82

:গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক কার্যক্রম চালিয়েছে শাখা ছাত্রদলশুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হেল্প ডেস্কটি শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে।
জানা যায়, ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল,পানি, কলম, স্যালাইন, ওষুধ, ফাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছুদের সহায়তা করেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করেন তারা।
শিক্ষার্থীরা জানান, অচেনা পরিবেশে এসে ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পেয়ে তারা স্বস্তি অনুভব করেছেন। বিভিন্ন তথ্য ও সহায়তা তাদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকে সহজ করেছে।
একজন অভিভাবক বলেন, হেল্প ডেস্কের মাধ্যমে আমরা আন্তরিক সহযোগিতা পাচ্ছি। বসার জায়গা, পানীয় জলসহ প্রয়োজনীয় নানা সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে এই গরমে স্যালাইন ও পানির ব্যবস্থা অত্যন্ত সহায়ক হয়েছে, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
এ বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আজ গুচ্ছ ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ইবি ছাত্রদলের পক্ষ থেকে অভিভাবক কর্ণার করেছি। যেখানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি, ফুল, কলম এবং অভিভাবকদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক ঔষধের ব্যবস্থা করেছি। আমরা এই সেবাগুলো প্রদান করছি পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য। সুন্দর, সুশৃঙ্খল এবং মনপুত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করুক সেই প্রত্যাশা রাখছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026