1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:২৭|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ “
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 4 Time View

‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজাপুর। WORLD BANK GROUP, IFC ও IFAD-এর সহযোগিতায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন ও বিভাগীয় সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দিন।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।
কংগ্রেসে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কৃষির উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ৫এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026