1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View
73

‎মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্তরের কৃষক, সরকারি কর্মকর্তা ও সুধীজনের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ। এতে পিএফএস ও নন-পিএফএস কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল পিএফএসভুক্ত কৃষকদের অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি, সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জনে কৃষির গুরুত্ব তুলে ধরেন।
এদিন কেওতা ব্লকে পার্টনার প্রকল্পের আওতায় সূর্যমুখী ফসলের ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় হাইব্রিড সূর্যমুখী (হাইসান-৩৬) জাতের প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে আবারও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার আলী আজিম শরিফ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে বক্তারা তেলজাতীয় ফসল চাষের গুরুত্ব তুলে ধরে কৃষকদের এ খাতে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বন্যা সহনশীল জাত নির্বাচন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং সুষম সার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সূর্যমুখী চাষ সম্প্রসারণের মাধ্যমে দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ৫এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026