1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:২৫|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 8 Time View

জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের।
সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি দায়িত্বশীলতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরুক। জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করা হবে।”
সভাপতির বক্তব্যে এনামুল হক আরিফ বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব একটি সরকারি নিবন্ধিত সংগঠন। আমাদের সাংবাদিকরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত হলে সমাজ থেকে মাদক, চুরি ও ভূমিদস্যুতা অনেকাংশে কমে আসবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক কাজী আরিফ, সদস্য আলমগীর, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আমানত উল্লাহ খান, রুমান খান, প্রচার সম্পাদক জুনায়েদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান রহমান, বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা, আখাউড়া উপজেলার সভাপতি হুমায়ুন কবির, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সরাইল উপজেলার সভাপতি তানভীর আহমেদ, নবীনগর উপজেলার সভাপতি সাংবাদিক সুমনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।
সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা, দুর্নীতি প্রতিরোধ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026