1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৪৯|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত যুবকের মৃত্যু:

জাহাঙ্গীর আলম জেলা পতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 3 Time View

জাহাঙ্গীর আলম
জেলা পতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় অ/জ্ঞাত একটি যানবাহনের ধা/ক্কায় গু/রুতর আ/হত হন ওই যুবক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সরকারি অ্যাম্বুল্যান্সে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যা/গ করেন। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলে, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026