1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

সারাদেশে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে ক্যাবের লিফলেট বিতরণ ও মানববন্ধন

মোঃ আবদুল মোতালেব জেলা প্রতিনিধি-নোয়াখালী
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৯ Time View
75

মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি-নোয়াখালী :–
সারাদেশে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন।
“কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)”আয়োজনে জেলা কমিটি ও সার্বিক সহযোগিতায় সেনবাগ উপজেলা কমিটি।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর আড়াইটার দিকে সেনবাগ থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রুমানা ইসলাম, সেনবাগ উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়েল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা শাহজাহান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাইছুল ইসলাম মিঠু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ জাকের হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ এমাম হোসেন ভূঁইয়া।
এছাড়াও সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ হারুন, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান হারুন ও দুর্যোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মোতালেবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনার এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন দোকানপাটে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করে তুলছে। এর ফলে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দ্রুত এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026