1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৭|
Title :
রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন করে হৈ চৈ ফেলে দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল। ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন-

রাজশাহীতে জাল সনদ তৈরি কারিগর গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 7 Time View

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে অভিযান চালিয়ে সনদ ও নম্বরপত্র জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন নগরের বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) এবং একই এলাকার রায়হান আউয়াল (২১)। বুধবার সকালে র‌্যাব-৫ তাদের গ্রেপ্তারের তথ্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করতেন। পরে অভিনব কৌশলে এসব নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে সরবরাহ করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া এই চক্রের সঙ্গে আব্দুল বাছিত রিয়ান নামের আরও একজন জড়িত আছেন। তার বাড়ি হবিগঞ্জের বনিয়াচং থানার যাত্রবাসা এলাকায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনায় বোয়ালিয়া থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জাল সনদ তৈরির কাজে আরও কে কে জড়িত আছে , সেটাও তদন্ত করা হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026